‘ইসলাম ধর্মকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ইসলাম ধর্মকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে’
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



‘ইসলাম ধর্মকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে’

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ চলবে। বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণ ইসলাম ধর্ম। ইসলাম কোনো দলের এজেন্ডা নয়। অথচ ইসলাম ধর্মকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের দারিদ্র্য কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।

চাঁদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ৮ দফা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা ঘুচাতে বেকারদের চাকরির পাশাপাশি কর্মসংস্থান করা হবে। বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

দারিদ্র্য কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪০   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ