৫৪ বছরের ইতিহাসে রেকর্ড মুনাফা বিএসসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫৪ বছরের ইতিহাসে রেকর্ড মুনাফা বিএসসির
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



৫৪ বছরের ইতিহাসে রেকর্ড মুনাফা বিএসসির

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তার ৫৪ বছরের পথচলায় সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে।

সদ্য সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ৮০০ কোটি টাকা আয় করে ৩০৬.৫৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা বিএসসির ইতিহাসে সর্বোচ্চ। এই অভাবনীয় সাফল্যের পর ঋণের কিস্তি বাবদ সরকারের অনুকূলে ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সংস্থাটি।

বুধবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এই চেক হস্তান্তর করা হয়।

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক আনুষ্ঠানিকভাবে এই লভ্যাংশ ও ঋণের কিস্তির চেক তুলে দেন।

চেক গ্রহণকালে প্রধান উপদেষ্টা বিএসসির এই ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিএসসি-কে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকতে হবে। প্রতিষ্ঠানটি যেভাবে লাভজনক অবস্থানে দাঁড়িয়েছে, তা ধরে রাখা জরুরি।’

তিনি বিএসসির নিজস্ব আয় দিয়ে ভবিষ্যতে আরও জাহাজ ক্রয় এবং বহর শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্বমানের নাবিক তৈরিতে মেরিন একাডেমির প্রশিক্ষকদের যথাযথ সম্মানী দেয়ার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ ২৭ বছর জাহাজ সংগ্রহ বন্ধ থাকার পর ২০১৮-১৯ মেয়াদে বহরে যুক্ত হওয়া ৬টি আধুনিক জাহাজ বিএসসির এই রেকর্ড মুনাফায় মূল ভূমিকা পালন করেছে। বর্তমানে ‘বাংলার জয়যাত্রা’, ‘বাংলার অর্জন’, ‘বাংলার অগ্রযাত্রা’, ‘বাংলার অগ্রদূত’ এবং ‘বাংলার অগ্রগতি’–এই জাহাজগুলো আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাংলাদেশের পতাকা গৌরবের সঙ্গে বহন করছে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনে বহর আরও বড় করার পরিকল্পনা নেয়া হয়েছে। এরইমধ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কেনা বাল্ক ক্যারিয়ার ‘বাংলার প্রগতি’ গত অক্টোবরে বহরে যুক্ত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি বহরে যুক্ত হবে দ্বিতীয় জাহাজ ‘বাংলার নবযাত্রা’। এ ছাড়া চীন থেকে জি-টু-জি ভিত্তিতে আরও ৪টি বড় মাদার ভেসেল সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, চীন সরকারের ঋণে কেনা জাহাজের পাওনা বাবদ আগামী ১৩ বছরে বিএসসি সরকারকে মোট ২ হাজার ৪২৫ কোটি টাকা পরিশোধ করবে। আজকের এই চেক হস্তান্তরের মাধ্যমে সেই দায় পরিশোধের নিয়মিত প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১৩   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ