আদালতে হাজিরা দিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল বিচারপ্রার্থীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালতে হাজিরা দিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল বিচারপ্রার্থীর
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



আদালতে হাজিরা দিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল বিচারপ্রার্থীর

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক পথচারী বিচারপ্রার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম।

নিহত ব্যাক্তির নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।

সকালে তিনি রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে আদালতে এসেছিলেন বলে জানান প্রতিবেশী রোকসানা ইব্রাহিম।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হবার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এসআই রেহানুল বলেন, “ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। চাপা দেবার পরপরই ট্রাকটি ফেলে পালান চালক ও তার সহকারি পালিয়ে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৫   ২০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ