টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

প্রথম পাতা » জাতীয় » টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো রূপ নিয়েছে। রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে এখন সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হচ্ছেন। আন্দোলনকে এককেন্দ্রিক ও আরও কার্যকর করার লক্ষ্যে সমন্বয়কারীরা সব শিক্ষার্থীকে সায়েন্সল্যাবে অবস্থান নেওয়ার এই সিদ্ধান্ত দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে ঢাকা কলেজ থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে টেকনিক্যাল ও তাঁতীবাজার এলাকায় পৃথক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ ও শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১৬   ১৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমকে দলীয়করণ মুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন
সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী : আতিকুর রহমান রুমন
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
নতুন সার্জেন্ট ও এসআইদের জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ