বালু উত্তোলনের দায়ে মাদারগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বালু উত্তোলনের দায়ে মাদারগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



বালু উত্তোলনের দায়ে মাদারগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী দ্বীপচর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন আবাদি জমি ও নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সুখনগরী দ্বীপচর এলাকায় একদল অসাধু চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে কৃষি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে ওই এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি হুমকির মুখে ছিল।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩৯   ২৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ