বাংলাদেশ-নেপাল বাণিজ্য সম্প্রসারণে গতি আনতে ৮ম সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-নেপাল বাণিজ্য সম্প্রসারণে গতি আনতে ৮ম সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



বাংলাদেশ-নেপাল বাণিজ্য সম্প্রসারণে গতি আনতে ৮ম সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ৮ম বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৩ ও ১৪ জানুয়ারি দুই দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এবং নেপালের বাণিজ্য সচিব ড. রাম প্রসাদ ঘিমিরের নেতৃত্বে নেপাল প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

সভায় উভয় দেশের বাণিজ্য সচিব বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য বৃদ্ধিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ট্যারিফ, প্যারাট্যারিফ ও নন-ট্যারিফ বাধা হ্রাস, পণ্যের বাজার প্রবেশাধিকার বৃদ্ধি, পেমেন্ট ব্যবস্থার সহজীকরণ, বন্দর অবকাঠামো উন্নয়ন, রেল সংযোগ সম্প্রসারণ, কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ এবং ট্রানজিট সুবিধা কার্যকরের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পর্যটন উন্নয়ন ও বিমান যোগাযোগ সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা, এলডিসি উত্তরণ পরবর্তী টেকসই উন্নয়নের লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এছাড়া বাংলাদেশ ও নেপালের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চূড়ান্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ পিটিএ’র ড্রাফট টেক্সট, রুলস অব অরিজিন টেক্সট এবং পণ্যের তালিকা (রিকোয়েস্ট লিস্ট ও গেস অফার লিস্ট) দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রাথমিকভাবে সীমিত পণ্যের আওতায় পিটিএ বাস্তবায়ন করে পরবর্তীতে ধাপে ধাপে তা সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশ পক্ষ তাদের অবস্থান তুলে ধরে। এ লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে ট্রেড নেগোসিয়েটিং কমিটি (টিএনসি)-এর সভার মাধ্যমে প্রয়োজনীয় নথি চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উভয় দেশ বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন এবং স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি (এসপিএস) ও টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড (টিবিটি) সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সহযোগিতা জোরদারে একমত পোষণ করে।

ব্যবসায়িক ভিসা, পেশাজীবী ও তাদের পরিবারের ভিসা এবং পর্যটন ভিসা সহজীকরণের মাধ্যমে পারস্পরিক যাতায়াত, বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধিতেও উভয় দেশ সম্মতি জানায়। ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

এছাড়াও পণ্যের বাজার প্রবেশাধিকার বৃদ্ধি, পেমেন্ট সিস্টেম সহজীকরণ ও নির্ভরযোগ্য লেনদেন ব্যবস্থাপনা জোরদার, নন-ট্যারিফ বাধা হ্রাস এবং পণ্যের মান পরীক্ষা প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে সরকারি (এ২এ) ও বেসরকারি (ই২ই) পর্যায়ে ট্রেড ফেয়ার, প্রদর্শনী এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে নিয়মিত বাণিজ্য মেলা আয়োজন, বাজার সংক্রান্ত তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং এমএসএমই (মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজেস) পর্যায়ে সহযোগিতা জোরদারে উভয় পক্ষ সম্মত হয়।

সভা শেষে পারস্পরিক সুবিধাজনক সময়ে নেপালে নবম বাণিজ্য সচিব পর্যায়ের সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৭:০০:১৩   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ