কারো অন্যায়ের দায় আমি নেব না : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারো অন্যায়ের দায় আমি নেব না : শামা ওবায়েদ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



কারো অন্যায়ের দায় আমি নেব না : শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দেন। কারো অন্যায়ের দায়দায়িত্ব আমি শামা ওবায়েদ নেব না। আমার বাবার নাম আমি নষ্ট হতে দেব না।
বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি বদনাম হতে দেব না।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে।
২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সালথায় এসে জনসভা করে এখানে উপজেলা ঘোষণা করেন। এরপর আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ হয়। যে কারণে আজকে আপনারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ পেয়েছেন। তাই আমরা সালথাবাসী দেশনেত্রী খালেদা জিয়ার কাছে ঋণী।

শামা ওবায়েদ আরো বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার মানুষ ছাড়া কিছু বুঝে নাই। আমি যেন উনার অবর্তমানে সালথা-নগরকান্দার সবার পাশে থাকতে পারি। সেই দোয়া সবাই করবেন। আমরা ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করার। যেখানে স্বল্পমূল্যে গরিব মানুষ চিকিৎসা পাবে।
শিক্ষাখাত ঢেলে সাজানো হবে। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান করা হবে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:০৭   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ