নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুলকে(২৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব- ১১ নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জনান র‍্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রাজন(৩৭) ও রাজনের স্ত্রী জারা(৩০)।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে কুষ্টিয়া সদর এলাকায় র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার দুটি টিম যৌথ অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা বাদি হয়ে গ্রেফতার রাজন ও তার স্ত্রী জারাকে প্রধান আসামিসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের নামে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪০   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ