গোটা জাতির কাছে আলোর দিশারী ছিলেন বেগম জিয়া: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোটা জাতির কাছে আলোর দিশারী ছিলেন বেগম জিয়া: রিজভী
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



গোটা জাতির কাছে আলোর দিশারী ছিলেন বেগম জিয়া: রিজভী

বেগম খালেদা জিয়ার কারণেই এই দেশ মুক্ত স্বাধীন বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, গোটা জাতির কাছে আলোর দিশারী হিসেবে ছিলেন বেগম জিয়া। আপোস করেনি বলেই তিনি কারাগারে ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

আলোকচিত্র প্রদর্শনীটি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকা আয়োজন করেছে। এই প্রদর্শনী চলবে আগামী আরও দুই দিন।

রিজভী বলেন, খালেদা জিয়ার জীবন সংগ্রাম একটি বিরাট ক্যানভাস। তার কর্মজীবন বিশাল বৈপ্লবিক। যারাই তার জীবন পড়বে সবাই মুগ্ধ হবে।

এই রকম স্থিরচিত্র অনুষ্ঠান জাতিকে প্রেরণা দিবে বলে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা সবার মাঝে। গোটা জাতি ও দেশকে আগলিয়ে রেখেছিলেন তিনি। তরুণ সমাজকে এই চিত্র তুলে ধরে জানিয়ে দিতে হবে বেগম জিয়া কেমন ছিলেন।

এই বিএনপি নেতা আরও বলেন, সরকারি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছিল নতজানু আওয়ামী সরকার। দেশবিরোধী কোনো চুক্তি না করায় বেগম জিয়াকে কারাগারে নেয়াসহ নানা নির্যাতন সহ্য করতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০৮   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ