২৬৮ আসনে কেউ মনোনয়ন প্রত্যহার করবে না : গাজী আতাউর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৬৮ আসনে কেউ মনোনয়ন প্রত্যহার করবে না : গাজী আতাউর
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



২৬৮ আসনে কেউ মনোনয়ন প্রত্যহার করবে না : গাজী আতাউর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে চলা টানাপড়েনের মধ্যে জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতায় থাকা ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ছাড়া ২৬৮টি আসনে দলটি এককভাবে নির্বাচন করবে বলেও জানিয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৬৮টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করবে বলেও জানান তিনি।
বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। যেসব প্রার্থী বৈধ হয়েছে তারা সবাই দল থেকে নির্বাচনে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ‘১১ দলীয়’ জোটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়। এতে বলা হয়, জামায়াত ১৭৯ আসনে প্রার্থী দেবে। এ ছাড়া এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিন, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সাত, বাংলাদেশ ডেপেলপমেন্ট পার্টি (বিডিপি) দুই ও নেজামে ইসলাম পার্টি দুটি আসনে লড়বে। তখন অন্য তিন দলের আসন ঘোষণা করা হয়নি।
এতে ছিল ইসলামী আন্দোলনসহ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

তবে সেই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫৪   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ