খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে এ শোকসভা শুরু হয়েছে। শোকসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত রয়েছেন।

পাঁচ হাজার মানুষের জন্য আয়োজিত এই শোকসভা ঘিরে ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছেন।
এ শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।

শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:২৬   ১৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও লুটপাট, কুপিয়ে জখম নারী
সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযানে জাল জব্দ ও ২ জেলের কারাদণ্ড
ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ