ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ ছিল এটি। সাক্ষাতের পরপরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন।

মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার দিয়েছেন।

এদিকে নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না– অর্থাৎ সম্মানটি মাচাদোরই থাকবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর দেশটির বিরোধী দলের নেতা হিসেবে মাচাদো মার্কিন সমর্থন পাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময়: ০:০০:৩১   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ