শিশুরা সুযোগ পেলে সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারে : ইয়াশা সোবহান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশুরা সুযোগ পেলে সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারে : ইয়াশা সোবহান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



শিশুরা সুযোগ পেলে সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারে : ইয়াশা সোবহান

শিশুদের যদি সুযোগ দেওয়া যায় তাহলে তারা সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারে বলে মন্তব্য করেছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।

‘বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান বলেন, ‘আজকের এই অনুষ্ঠান শুধু একটা পুরস্কার দেওয়ার অনুষ্ঠান না। আজ আমরা উদযাপন করছি শিশুদের মন, তাদের কল্পনা, স্বপ্ন ও ক্রিয়েটিভিটিকে।
শিক্ষার্থীরা তাদের আর্ট ওয়ার্কের মাধ্যমে ফুটিয়ে তুলেছে দেশের স্বাধীনতা ও ত্যাগের ইতিহাস। এই প্রতিযোগিতা আমাদের বুঝিয়েছে শিশুদের যদি সুযোগ দেওয়া যায় তাহলে তারা সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারে।’

এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তিনি সব সময় শিক্ষা, শিশু ও সমাজের ভালো কাজের পাশে থাকেন। তার জন্যই আজ দেশে এত বড় একটি আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।

ইয়াশা সোবহান বলেন, ‘বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সব সময় দেশ ও মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন। বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ সেই চিন্তারই একটি ফল। যেখানে শিশুরা নিরাপদ পরিবেশে পড়ালেখা করতে পারছে এবং নিজেদের মতো করে বড় হতে পারছে। বসুন্ধরা চেয়ারম্যান বিশ্বাস করেন, শিক্ষা ও চেষ্টাই একটি সমাজকে বদলে দিতে পারে।

তিনি আরো বলেন, ‘আজকের দিনটি আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক ইমোশনাল। কারণ এই প্রতিযোগিতায় আমার বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। তারা আমাদের দেখিয়েছে, প্রতিভার কোনো সীমা নেই। তাদের সাহস ও চেষ্টা আমাদের উদ্বুদ্ধ করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পগুরু মনিরুল ইসলাম। এ ছাড়া সম্মানিত বিচারকমণ্ডলী আবদুস শাকুর শাহ, ফরিদা জামান, আফজাল হোসেন ও ধ্রুব এষ উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে মোট ১৪৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ধাপে নবম থেকে তৃতীয় স্থান পর্যন্ত উভয় ক্যাটাগরি মিলিয়ে ১৩৯ জন শিক্ষার্থী সম্মাননা পায়। এর বাইরে দুই ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে মোট চারজন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে দেওয়া হয় বিশেষ ক্যাটাগরি পুরস্কার।

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ৫৮৭১ জন প্রতিযোগী অংশ নেয়। এই আয়োজনের মূল থিম ছিল—‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান’।

বাংলাদেশ সময়: ২২:৩০:২৩   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ে অপতথ্য এড়াতে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান বিমান ও পর্যটন মন্ত্রীর
সরিষাবাড়ী এসিল্যান্ড অফিসে নেই সিএস ও আরএস রেজিস্টার-১: চরম ভোগান্তিতে ভূমি মালিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ