নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, “আমি ইনশাল্লাহ নির্বাচন করব। আমাদের কর্মীরা নিষ্ঠা ও নিবেদিতভাবে কাজ করবে।”

শনিবার (১৭ জানুয়ারি) বাদ আসর সোনারগাঁয়ের রামগোবিন্দেরগাঁও এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রেজাউল করিম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রেজাউল করিম নিজেই। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজাউল করিমের ভাই সিইপি বজলুর রহমান। এছাড়াও সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে তার। আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি।”

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৬   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ