মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় জেলার সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে নতুন মাদারীপুর গ্রামের হাসান মুন্সির বিরোধ চলে আসছিল।
এরই জেরে শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের পাশাপাশি কয়েকটি বসতঘরও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে তিন ঘণ্টা পর সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:০২   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ