আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, থ্রেট করতে চাই না : রাশেদ খান

প্রথম পাতা » খুলনা » আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, থ্রেট করতে চাই না : রাশেদ খান
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, থ্রেট করতে চাই না : রাশেদ খান

আমি কোনো সাংবাদিককে থ্রেট করতে চাই না বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

দুইটি জাতীয় পত্রিকার নাম উল্লেখ করে রাশেদ খান বলেন, দুইটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। ‘একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল বিএনপি অনড়, রাশেদ খান চ্যালেঞ্জের মুখে’—শিরোনামে।
ওই পত্রিকার জেলা প্রতিনিধিকে ফোন দিলাম, উনি বললেন কালীগঞ্জের একজন অনলাইন প্রতিনিধি আছে। ওই অনলাইন প্রতিনিধিকে ফোন দিলাম উনি বললেন একজন নিউজ লিখে পাঠাল। আমি বললাম কে? তার নাম নেই। তাহলে নাম নেই, পরিচয় নেই নিউজ লিখে পাঠাল আর সেটি নিউজ করে দিলেন।

তিনি বলেন, আপনারা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করেন আপত্তি নেই। তবে আমার মন্তব্য তো নিতে হবে। আমাকে নিয়ে নিউজ করতে হলে আমার মন্তব্য নেবেন। এটাই সাংবাদিকতা।

একটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে কথা বলার ব্যাপারে তিনি বলেন, কিভাবে এই নিউজ করা হলো আমি জানতে চাই। এই সাংবাদিকতা কালীগঞ্জে চলবে না। কালীগঞ্জে বস্তুনিষ্ঠ, সত্য, ন্যায়পরায়ণ সাংবাদিকতা করতে হবে।

রাশেদ খান বলেন, আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না। আমি কোনো সাংবাদিককে থ্রেট করতে চাই না।
আমাকে নিউজ করতে হলে তো অবশ্যই আমার মন্তব্য নিতে হবে।

দোয়া মাহফিলে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০১   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ