আমার জীবন জনগণের সেবা ও দেশের কল্যাণে উৎসর্গ করেছি : ইশরাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমার জীবন জনগণের সেবা ও দেশের কল্যাণে উৎসর্গ করেছি : ইশরাক
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



আমার জীবন জনগণের সেবা ও দেশের কল্যাণে উৎসর্গ করেছি : ইশরাক

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আজীবন জনগণের পাশে থেকে তাদের সেবা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি।

তিনি বলেন, জনপ্রতিনিধি তার জবাবদিহিতা বজায় রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবে। আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে মতবিনিময় করব এবং সব সমস্যার সমাধানের চেষ্টা করব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আর কে মিশন রোড নীড় ছায়াবীথি এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তার রাজনীতির প্রেরণা তার বাবা, যিনি তার রোল মডেল এবং হিরো। যেভাবে তিনি জনগণের পাশে ছিলেন, আমার জীবন জনগণের সেবা এবং দেশের কল্যাণে উৎসর্গ করেছি।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের সময় প্রার্থী নানা কথা বলে ভোটার আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশের জনগণকে শুধু কথার ফুলজুরি দিয়ে বোকা বানানো সম্ভব নয়।
২৪ সালের রক্তাক্ত গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশ গড়া, যেখানে রাজনীতিকে কলুষিত অংশ থেকে উত্তরণ ঘটিয়ে দেশের ও জাতির কল্যাণ সর্বোচ্চ প্রাধান্য পাবে।

ইশরাক হোসেন উল্লেখ করেন, বিগত ১৭ বছরে মেগা প্রজেক্ট ও উন্নয়ন হয়েছে, কিন্তু ঢাকার যানজট, দূষণ, জলাবদ্ধতা, মশাবাহিত রোগ এবং গ্যাস সংকটের মতো সমস্যা অক্ষুণ্ণ রয়েছে। তিনি বলেন, নির্বাচিত হলে রাতারাতি সব সমস্যার সমাধান হবে এ ধরনের মিথ্যা আশা আমরা দেব না। আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং স্থানীয়ভাবে বা প্রয়োজনে সংসদে উত্থাপন করব।

তিনি নাগরিক অধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এই এলাকার প্রায় ৫০–৬০ শতাংশ জনগণ হিন্দু ধর্মালম্বী। কেউ মাইনরিটি নয়, সবাই বাংলাদেশি। ধর্ম, বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে আমাদের দেশ সবার।

ভোট প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, প্রত্যেক মহিলা কেন্দ্রে পোলিং এজেন্ট মহিলারাই থাকবেন। আইডেন্টিটি যাচাইয়ের পর ব্যালট ইস্যু করা হবে।
আমরা সতর্ক এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

তিনি নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে বলেন, এই আসনে ৫১.৬ শতাংশ ভোটার নারী। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বিশেষ করে নারী নেতৃত্বকে একটা পুনর্জাগরণ তিনি বাংলাদেশে ঘটিয়েছেন। কিন্তু তারপরেও আমরা চাই যে আরো বেশি নারীরা আমাদের এই ধরনের মতবিনিময় সভা হোক বা অন্যান্য সামাজিক কর্মকাণ্ড অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে উনারা অংশগ্রহণ করুক। নারীর সমান অধিকারে আমরা শতভাগ বিশ্বাস করি এবং এটি আমাদের কর্মকাণ্ডে প্রমাণ করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ আরিফ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মুক্তাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:১৩:০৩   ৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন
আগামীর বাংলাদেশ কেমন হবে—এ নির্বাচনে তা নির্ধারিত হবে : আসিফ মাহমুদ
পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
জামালপুর-৪ আসনে প্রার্থীরা হাতে হাত রেখে শপথ নিলেন
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
ঐকমত্য কমিশনে থাকলেও অন্তবর্তী সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম
বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে : দিপু ভূঁইয়া
এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান
নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ