আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার

প্রথম পাতা » খুলনা » আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার

বাংলাদেশ আগামী পাঁচ বছর কীভাবে চলবে বা পরবর্তীতে কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর। আপনারা দেশের মালিক, কাদের দিয়ে দেশ চালাবেন তা নির্ভর করে আপনাদের ওপর। আজ কুষ্টিয়ায় কালেক্টর চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সবাইকে অনুরোধ জানান খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

উপদেষ্টা বলেন, ভোটের বিষয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার। আপনারা কাকে ভোট দেবেন, এটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে, সেটা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনি বলেন, আপনার ভোট আপনি দেবেন। আপনার যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেন, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

উপদেষ্টা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুন ভাবে পরিচালনার স্বপ্নই ছিলো জুলাই যোদ্ধাদের আকাক্সক্ষা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা তথ্য অফিসার এবং জেলা নির্বাচন অফিসার বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:১১   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ