রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতি আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দৃঢ় সম্পর্কের প্রশংসা করেন। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে লিসতিওয়াতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

আজ বিকেলে বঙ্গভবনের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

পরিচয়পত্র পেশ করার পর লিসতিওয়াতি রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইন্দোনেশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে এ অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি দুই দেশের বেসরকারি খাতে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন, যাতে বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগানো যায়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কৃষি-প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, অবকাঠামো উন্নয়ন এবং পর্যটনসহ বিভিন্ন খাতে ইন্দোনেশিয়ার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।

বঙ্গভবনের মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, বাংলাদেশে তার দায়িত্ব পালনে এবং দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে তিনি পূর্ণ সহযোগিতা প্রদান করবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৯   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐক্যমতের সরকার গঠনে সরকারী ও বিরোধী দলীয় হুইপবৃন্দের ফলপ্রসূ আলোচনা
পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
বরিশালে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় বিক্ষোভ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেশার টাকা যোগাতে শ্বশুরবাড়িতে চুরি, বাবা-ছেলে আটক
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ