সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ব্লক রেইড পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ব্লকেড অভিযানের একপর্যায়ে আরামবাগের চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠ গাছের বাগানের মধ্যে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকেগ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০), ইমন (২৫), শামীম (৩৩) ও জসিম (৩৮)। তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, দ্বিধারী কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ অন্যান্য ধারালো অস্ত্র। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০০ পুড়িয়া হেরোইন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের পাশাপাশি আরও দুই পলাতক আসামি ও অজ্ঞাতনামা ৮–৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২৪   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ