ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন : তারেক রহমান

প্রথম পাতা » চট্টগ্রাম » ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন : তারেক রহমান
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন : তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনি জনসভায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে মঞ্চে উঠেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় সঙ্গে সঙ্গে নেমে মঞ্চের সামনে যারা ছিলেন তাদের সঙ্গে হাত মেলান তিনি।

তারেক রহমান ১০টা ৩৪ মিনিট থেকে বক্তব্য শুরু করে ১৯ মিনিট বক্তব্য দেন। সিলেট থেকে শুরু করে একাধিক জনসভায় যোগ দিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ছিল চতুর্থ জনসভা।

সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে দলটির মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। জনসভায় খালেদ মাহবুব ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান, এম এ হান্নান উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।

বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য দেন। তারেক রহমান জনসভার প্রধান অতিথি ছিলেন।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা জনসভার মাঠে উপস্থিত হতে থাকেন। জেলার নয় উপজেলা থেকেই নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হন।
তারেক রহমানের বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করেন।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কীভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। আগে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল, সেটা করার চেষ্টা করা হচ্ছে।
তাই আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এরপর ফজরের সময় ভোটকেন্দ্রে চলে যেতে হবে। দরকার হলে ভোটকেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামায়াত করে।

তিনি বলেন, আমরা কৃষি কার্ড করতে চাই। আমরা ফ্যামিলি কার্ড করতে চাই। ইমাম-মুয়াজ্জিনদের বেতন দিতে চাই। আমরাসহ জোটের যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচিত করতে হলে আপনাদেরকে ভোট দিতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০৫   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ