জামায়াত দুর্নীতি করে না করতেও দেবে না : আব্দুল আউয়াল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত দুর্নীতি করে না করতেও দেবে না : আব্দুল আউয়াল
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



জামায়াত দুর্নীতি করে না করতেও দেবে না : আব্দুল আউয়াল

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আউয়াল বলেছেন, জামায়াতে ইসলামী দুর্নীতি করে না, করতেও দেবে না। আদর্শ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা চত্বর এলাকায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো দল বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভাবেনি।
দেশের সম্পদ দুর্নীতি করে নিজেরাই সম্পদের পাহাড় গড়েছে। জামায়াতে ইসলামীর কোনো সদস্য কখনো দুর্নীতি করে না, আগামী দিনে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদাই অঙ্গীকারবদ্ধ। জামায়াতে ইসলামী দেশ পরিচালনায় দ্বায়িত্ব পেলে ন্যায়-নীতি ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা পরিচালিত করবে।

আব্দুল আওয়াল বলেন, জামায়াতে ইসলামী বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সঙ্গে আরো কিছু রাজনৈতিক দল ছিল। ১৭ মাসেই তাদের কথাবার্তা এখন পরিবর্তন হয়ে গেছে। তারা সেই পতিত সরকারের মতোই কথা বার্তা বলছে।
ক্ষমতা আর রাজনীতির স্বার্থে তাদের এই কথাবার্তা।

আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনা করার সুযোগ দিতে সবাইকে অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস উপজেলা কমিটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী পৌর ১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক স্কুল শিক্ষক মামুনুর রশীদ সবুজ, মো. আলী জিন্নাহ, মজিবর রহমান, চাঁন মিয়া, রায়হান মিয়াসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০২   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেফতার
ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ