হাসিনার মতো নেতা আমরা চাই না, যে নিজের লোককে ফেলে পালিয়ে যাবে : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসিনার মতো নেতা আমরা চাই না, যে নিজের লোককে ফেলে পালিয়ে যাবে : মির্জা ফখরুল
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



হাসিনার মতো নেতা আমরা চাই না, যে নিজের লোককে ফেলে পালিয়ে যাবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আওয়ামী লীগ করে, তাকে (শেখ হাসিনা) সমর্থন করে, নৌকায় ভোট দিত, সবাইকে বিপদে ফেলে চলে গেল। এ রকম নেতা তো আমরা চাই না। যে নিজের লোককে ফেলে পালিয়ে যাবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভোটটা আমার রাইট, অধিকার। এটা (ভোট) আমাকে দিতে দেয়নি আগের সরকার, হাসিনা সরকার। দেয়নি তো দেয়নি, জেল খাটাইছে, মারছে, গুলি করছে, ফের এক সময় ছাত্র-জনতা যখন পাড়া দিছে, তখন দেশ ছেড়ে পালাইছে।

তিনি বলেন, আমরা আমানতের খেয়ানত করি না।
আমরা যে ভোট নেই, আমরা কাজ করার চেষ্টা করি। ভোট নিয়ে আমরা ঘুষ খাই না। স্কুলের মাস্টার, দপ্তরির চাকরির জন্য আমরা ঘুষ নেব না, দেব না, নিতেও দেব না। চাকরির জন্য পয়সা নেব না।
কোনো দিন নেব না এবং অন্যরা যেন না নিতে পারে সেই ব্যবস্থা আমরা করব।

মির্জা ফখরুল আরও বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে৷ আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে। তারা এসে আবার ভোট চাচ্ছে। যে দলটা আমাদের দেশকে বিশ্বাস করে না। স্বাধীনতাকে বিশ্বাস করে না।
তাদের ভোট দিয়ে দেশটার সর্বনাশ করবেন না৷

এসময় সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২১   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার
উৎসব সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের
জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ
লাইলাতুল কদর নিয়ে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
চিকিৎসকদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিমানমন্ত্রীর
ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে : আরিফুল হক চৌধুরী
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ