দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রিয়ালে ‘অবহেলিত’ ব্রাজিলিয়ান তারকা

প্রথম পাতা » খেলাধুলা » দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রিয়ালে ‘অবহেলিত’ ব্রাজিলিয়ান তারকা
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রিয়ালে ‘অবহেলিত’ ব্রাজিলিয়ান তারকা

রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দিয়েই নজর কাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিক। রোববার লিগ ওয়ানে মেটজের বিপক্ষে ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে ক্লাব ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

এই হ্যাটট্রিকের মাধ্যমে লিগ ওয়ানে লিওঁর হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিন গোল করার রেকর্ড গড়েছেন এনদ্রিক। ১৯ বছর ১৮৮ দিন বয়সে তিনি ছাড়িয়ে গেছেন ক্লাব কিংবদন্তি বার্নার্ড লাকোম্বকে, যিনি ১৯ বছর ১৯৬ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে কিছুটা স্বস্তি পেয়েছে কোচ পাওলো ফনসেকার দল লিওঁ। ম্যাচে এনদ্রিকের পাশাপাশি রুবেন ক্লাইভার্ট ও টাইলার মর্টনও গোলের দেখা পান।

২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে গত ডিসেম্বরে রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দেন এনদ্রিক। নতুন ক্লাবে দারুণ শুরু করেছেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে লিওঁর হয়ে প্রথম তিন ম্যাচেই চার গোল করেছেন এই ব্রাজিলিয়ান তরুণ।

২০১৭ সালের আগস্টে মারিয়ানো দিয়াজের পর লিওঁর হয়ে কোনো খেলোয়াড়ের এটি সেরা সূচনা বলে জানিয়েছে পরিসংখ্যান সংস্থা অপ্টা।

২১ শতকে এনদ্রিকের চেয়েও কম বয়সে লিগ ওয়ানে হ্যাটট্রিক করেছেন কেবল তিনজন ফুটবলার—জেরেমি মেনেজ, কিলিয়ান এমবাপ্পে উসমান দেম্বেলে। ফলে এই তালিকায় নিজের নাম তুলে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দিচ্ছেন এনদ্রিক।

এছাড়া, লিওঁর হয়ে লিগে গোল করা ২৫তম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবেও রেকর্ড গড়েছেন তিনি। মেটজের বিপক্ষে ম্যাচে তার ছিল ছয়টি অন-টার্গেট শট, যা ক্লাবের জন্য যুগ্মভাবে সর্বোচ্চ।

দুর্দান্ত এই পারফরম্যান্সে লিওঁ সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছেন এনদ্রিক।

বাংলাদেশ সময়: ১১:৫২:০৯   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ