আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর -ড. আসিফ নজরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর -ড. আসিফ নজরুল
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



আগামীর  চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ  জনশক্তি  গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর -ড. আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর।
বৈশ্বিক ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা পূরণ করতে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ (২৬ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্টিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর বক্তব্যে বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের বিষয়ে অবহিত করেন।

ড. আসিফ নজরুল জানান- সৌদি তাকামলের সাথে দক্ষতা যাচাই কর্মসূচি (SVP) চুক্তি অনুসারে, বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ৬০,০০০ কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সার্টিফিকেট দিচ্ছে ।

তিনি আরো বলেন - দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলও’র দশটি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেছে। এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে যা ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গ-ভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।

সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরব শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আইএলও’র মহসচিবসহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১৮   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের কাজ দৃশ্যমান হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
কোনো ‘প্রতিবন্ধকতায়’ প্রতিভা থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সাবধান হয়ে যান, পালানোর সুযোগও পাবেন না: এনসিপিকে টিপু
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ