বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা বেঈমান: মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা বেঈমান: মান্নান
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা বেঈমান: মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমি কখনো নেতা হওয়ার চিন্তা করে রাজনীতি করিনি। নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌরসভার দরপত ঈদগাঁ মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করেছেন। ভোট পাওয়ার জন্য আমরা মিথ্যা আশ্বাস দেই না। তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে—দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং কৃষকদের দেওয়া হবে বিনাসুদে ঋণ।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠান, তাহলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ, মা-বোনদের বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা হবে।

দলীয় শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, কিছু নেতা দল থেকে বহিষ্কৃত হয়ে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা বেঈমান ছাড়া কিছু নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, আব্দুল হানিফ, সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, সালেহ মুসা, আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:০২:১৯   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা
বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ