আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা নিসা,মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৬০. নিশ্চয় সদকা হচ্ছে শুধু গরীবদের এবং অভাবগ্রস্তদের, আর সদকা (আদায়ের) কাজে নিযুক্ত কর্মচারীদের এবং মন রক্ষা করতে (অভিপ্রায়) হয় (তাদের) আর গোলামদের আযাদ করার কাজে এবং ঋণগ্রস্তদের ঋণ (পরিশোধ করতে) আর জিহাদে (অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের জন্য) এবং মুসাফিরদের সাহায্যার্থে। এ হুকুম আল্লাহর পক্ষ হতে, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়।

আল হাদিস
মিথ্যা ও মনগড়া হাদীস বর্ণনার ভয়াবহ পরিণাম
১। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেন, আমার উপর মিথ্যা আরোপ করো না। কেননা, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে, তাকে দোযখে যেতে হবে। (বুখারী-কিতাবুল ইল্ম)
২। আনাস (রা) বলেছেন, রাসূলুল্লাহ (সা)-এর একটি বাণী আমাকে তোমাদের নিকট বেশি হাদীস বর্ণনা করতে বাধা দেয়। বাণীটি হলো “যে ব্যক্তি জেনে-শুনে আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন তার বাসস্থান দোযখে ঠিক করে রাখে।” (বুখারী-কিতাবুল ইল্ম)

বাংলাদেশ সময়: ০:০৬:০৩   ২১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্পীকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা
আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখ খানের আইনি নোটিশ
নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত : সান্তোস সভাপতি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ