দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন : রেজাউল করীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন : রেজাউল করীম
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন : রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনে জামায়াতের যে জোট রয়েছে তারা পরিষ্কার করে বলে দিয়েছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না, অন্যদিকে বিএনপির যে জোট রয়েছে তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশে যে ঘোষণা করেছিল, ইসলামের পক্ষে একটা বাক্স, সেই একটা বাক্স নিয়েই আপনাদের কাছে আমি ছুটে এসেছি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা বিএম কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভার তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইসলামের পক্ষের বাক্স হাতপাখা প্রতীকের বাক্স।
তাই ইসলামী আর্দশে, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পরিষ্কার বলেছেন যে, তারা ইসলামের নীতি-আর্দশে দেশ চালাবেন না।’

তিনি আরো বলেন, ‘জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের আমেরিকা দূতাবাসে বসে বাংলাদেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে। আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখেছেন, আওয়ামী লীগ-বিএনপি কেউ কোনোদিন বাংলাদেশে জঙ্গি আছে এটা শিকার করেনি।
কিন্তু জামায়াতের নায়েবে আমির আমেরিকার কাছে বলে আসে ইসলামী আন্দোলন জঙ্গিবাদী। আমরা ধিক্কার জানাই। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার প্রায় ৩৮ বছর হলো আপনারা কেউ দেখেছেন ইসলামী আন্দোলন জঙ্গিবাদী?’

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসেনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩৩   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ