ঝিনাইগাতীর ঘটনায় ‘সুনির্দিষ্টভাবে দায়ীদের চিহ্নিত’ করছে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝিনাইগাতীর ঘটনায় ‘সুনির্দিষ্টভাবে দায়ীদের চিহ্নিত’ করছে পুলিশ
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



ঝিনাইগাতীর ঘটনায় ‘সুনির্দিষ্টভাবে দায়ীদের চিহ্নিত’ করছে পুলিশ

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় জামায়াতের নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় ঢালাওভাবে গ্রেপ্তার না করে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসসচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমদ ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সহিংসতার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে বলে উল্লেখ করে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঘটনায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন শেষে তার পরিবারের সঙ্গে পুলিশ কথা বলবে।
তাদের পরিবার মামলা করলে এজাহার অনুযায়ী মামলা রুজু করা হবে। না হয় পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে।

আজাদ মজুমদার বলেন, পুলিশ জানিয়েছে তাদের তদন্ত চলমান আছে। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে, তথ্য ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

শেরপুরের ঘটনায় শক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, অবশ্যই শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে যারা প্রকৃত অর্থে দায়ী… কালকের (বুধবার) ঘটনায় সেখানে অনেক মানুষ ছিল, ঢালাও গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য দায়ীদের তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে। কেউ অযথা হয়রানির শিকার না হয়, প্রকৃত অপরাধীরা যেন ছাড় না পায়।

বাংলাদেশ সময়: ২২:১৫:৩২   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ