![]()
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে পুলিশ।
তারা জানায়, সকালে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিম শেখ বলেন, ‘দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
বাংলাদেশ সময়: ১৭:০৮:২৮ ৮ বার পঠিত