জামালপুরে গণঅধিকার পরিষদে ধস, শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গণঅধিকার পরিষদে ধস, শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



জামালপুরে গণঅধিকার পরিষদে ধস, শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহে বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে গণঅধিকার পরিষদ। দলীয় শৃঙ্খলা ও আদর্শিক বিচ্যুতির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জেলা ও উপজেলার শতাধিক নেতাকর্মী। পদত্যাগের পর পরই আজ রোববার(১ ফেব্রুয়ারি) তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা। গণঅধিকার পরিষদের বর্তমান রাজনৈতিক নীতি, আদর্শ থেকে বিচ্যুতি এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাবকে দল ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তারা। পদত্যাগকারী নেতাদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে দলের ভেতর আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল, যা তাদের কাজ করতে বাধাগ্রস্ত করছিল।

পদত্যাগকারীদের তালিকায় জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা রয়েছেন, জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা। জানা গেছে, হিরার নেতৃত্বে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।

এছাড়াও জেলা, উপজেলা এবং প্রবাসী অধিকার পরিষদের শতাধিক সক্রিয় কর্মী এই পদত্যাগ তালিকায় যুক্ত রয়েছেন।

আজ রোববার দুপুরে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনের হাত ধরে পদত্যাগকারী নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এসময় জামায়াতের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপজেলা আমির মাওলানা নুরুল আমিন বলেন,”গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আজ আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আমরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। দেশ ও জাতির কল্যাণে তারা এখন থেকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।”

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৯   ৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামে আধুনিক তথ্য কমপ্লেক্সের স্থান পরিদর্শনে তথ্য সচিব
দেশের মালিকানা বুঝে নিতে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন’
বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে : মাহফুজ আনাম
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের
শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ উপদেষ্টার
জামালপুরে গণঅধিকার পরিষদে ধস, শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ