![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সাথে ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পদক আনিসুল ইসলাম সানি।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজারে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির নেতৃত্বে জাসাস এর নারায়ণগঞ্জ জেলা এমপি নির্বাচন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ গণসংযোগ শুরু করে। এসময় তাদের সাথে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। নেতৃবৃন্দ দিনব্যাপী নজরুল ইসলাম আজাদের সাথে আড়াইহাজারের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা করেন।
আনিসুল ইসলাম সানির সাথে উপস্থিত ছিলেন জাসাস এর নারায়ণগঞ্জ জেলা এমপি নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক ডাঃ এম.এ. লতিফ তুষার, সহ-সমন্বয়ক হাজী মোঃ শহিদুল ইসলাম রিপন দপ্তরী, আব্দুর রহিম সরদার, সদস্য মাহবুব মোল্লা, মোঃ আলমগীর হোসেন রানা, মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, মোহাম্মদ নুরুল ইসলাম ঢালী, মোঃ কবির সিকদার, রহমত উল্লাহ ফকির, এম.এ. হালিম, মোঃ মনিরুজ্জামান সরকার, মোহাম্মদ রনি মিয়া, এস.এম. হালিম মুছা, মোঃ আনোয়ার হোসেন সজিব। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, নারায়ণগঞ্জ-৩ আসনের জাসাস নির্বাচন সমন্বয় কমিটির সহ-সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, শ্রমিকদলের নেতা জাহাঙ্গীর মজুমদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:১৩:২৭ ৩৩ বার পঠিত