বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার মধ্যেই এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই অঙ্গীকার বিএনপির নির্বাচনী ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করতে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করে সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি।

তিনি বলেন, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। ওই কমিশনের প্রস্তাবনাগুলোও বিএনপি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে ‘সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল’ আয়োজিত “মিট দ্য প্রেস উইথ সালাহউদ্দিন” অনুষ্ঠানে চকরিয়া ও পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। বিশ্ব এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। মুহূর্তের মধ্যেই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে দেশের সম্মান ও ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে সমুন্নত থাকে।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই দেশে ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে এবং গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি হয়। কিন্তু গত ১৬-১৭ বছরে গণমাধ্যম দলীয়করণের শিকার হওয়ায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বারবার হোঁচট খেয়েছে।

গণমাধ্যমের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া।

সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি সবসময়ই বলে আসছি-সাংবাদিক বন্ধুগণ যেন মালিকের চাকরি না করে, বিবেকের চাকরি করে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার মূল আদর্শ।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৩   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর
মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ