​সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের বিক্ষোভ মিছিল
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



​সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের ওপর বর্বরোচিত হামলা, হেনস্থা ও কটুক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জামালপুরের সরিষাবাড়ী।

শনিবার(৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী রাণী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে শিমলা বাজার, পৌরসভা ও আরামনগর বাজার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। নেতা-কর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলটি শেষে উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় মন্ডল মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

​বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাওলানা আব্দুল আওয়াল। তিনি তার বক্তব্যে বলেন,

​”গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী প্রচারণা চালানো সবার নাগরিক অধিকার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মা-বোনদের ওপর বর্বরোচিত হামলা ও হেনস্থা করা হচ্ছে। যারা নারীদের সম্মান রক্ষা করতে পারে না, তারা দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। অবিলম্বে এই অপশক্তিকে রুখে দিতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

​পথসভায় সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী মহিলা শাখার নেত্রীরাও জোরালো বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন যে, নির্বাচনী কাজে বাধা দিতে পরিকল্পিতভাবে নারীদের টার্গেট করা হচ্ছে। সভায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা মহিলা শাখার সভানেত্রী ​সুলতানা সাথী, পৌরসভা শাখার সভানেত্রী
​শাহনাজ পারভীন, সহ-সভানেত্রী হিরা আক্তার, ভাটারা ইউনিয়ন শাখার দায়িত্বশীলা ​সালমা আক্তার প্রমুখ।

এসময় ​বক্তারা বলেন, ভয়ভীতি দেখিয়ে বা হামলা করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এসব অন্যায়ের জবাব দেবে। পথসভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৮   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ