নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের মাঠে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। অনেক প্রার্থীরা উঠান বৈঠকে ভোটারদের হুমকিও দিচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে। যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি ক্ষমতায় আসলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র। বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা করা হলে, সেটি রাজপথে মোকাবিলা করা হবে।

সংবাদ সম্মেলনে শুরুতেই বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ইশতেহার উপকমিটির সেক্রেটারি ইসতিয়াক আকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫১   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের
গণতন্ত্রের সুরক্ষায় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে : মঈন খান
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা - সমাজকল্যাণ মন্ত্রী
কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা
উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয় এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত : প্রতিরক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ