সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি খাসেরগাঁও ও ছোট কোরবানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় খাসেরগাঁও গ্রামের শান্তা আক্তার নামের এক নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে অস্ত্র ও মাদকসহ ওই সাতজনকে আটক করা হয়। পরে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— একই এলাকার ছালাম মিয়ার ছেলে সাকিব (২৫), আশরাফুল ইসলামের ছেলে সোহেল (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ, ফিরোজ মিয়ার ছেলে ফখরুদ্দিন (৪০), সোলাইমান মিয়ার ছেলে জিসান (২০) এবং রাসেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার।

অভিযানের পর দুপুরে খাসেরগাঁও বালুর মাঠে কিছু এলাকাবাসী যৌথবাহিনীর বিরুদ্ধে অভিযানের নামে বাড়িঘরে লুটপাটের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাসেরগাঁও এলাকার রাসেল মিয়া ও ছোট কোরবানপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে প্রকাশ্যে দিবালোকে গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর গত ৩১ জানুয়ারি র‌্যাব-১১ ফতুল্লা থানার মুজা মিয়ার ছেলে মো. জিয়া (২৫) ওরফে শুটার জিয়াকে গ্রেপ্তার করে।

সেনাবাহিনীর মেজর সাজ্জাদ হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদকসহ সাতজনকে আটক করে।

ওরা জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযানের নামে লুটপাটের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি মহিবুল্লাহ বলেন, “লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা নিজেরাই নিজেদের বাড়ির আসবাবপত্র এলোমেলো করে লুটপাট হয়েছে বলে নাটক সাজিয়েছে।”

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫৯   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিল নগদ
মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে: অর্থমন্ত্রী
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
দুই তৃতীয়াংশ ভোট পেয়ে ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছে: শিশির মনির
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর
পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের
মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ