রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করে‌ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠক সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথমে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে ব্রেন্ট ক্রিসটেনসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান।

বৈঠকগু‌লো‌তে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৯   ১৮ বার পঠিত