ফরিদপুরে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



ফরিদপুরে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্রসহ শুভ মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি ৭.৬৫ মিমি পিস্তলের গুলি, একটি খালি কার্তুজ এবং ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং কোতয়ালি থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

সেনা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়।
তথ্য যাচাই শেষে দ্রুত অভিযান চালিয়ে শুভ মোল্লাকে আটক করা হয়। আটককৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সেনা সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক কারবারি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় এলাকায় অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অভিযান শেষে আটক ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।

সেনা সূত্র আরো জানা গেছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ধরনের যৌথ অভিযান সম্পর্কে সেনাবাহিনী সাধারণ জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। নাগরিকদের কাছে আহ্বান জানানো হয়েছে, তাদের এলাকার সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য জানান, যাতে অপরাধ দমন কার্যক্রম আরো কার্যকর করা যায়।

সেনা ক্যাম্প জানায়, ফরিদপুরসহ সারা দেশে এ ধরনের যৌথ অভিযান অপরাধ দমন ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষত নির্বাচনী সময়কালে এই ধরনের উদ্যোগে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৪   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ