বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই দুর্নীতি করতে দেয়া হবে না : ডা. জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই দুর্নীতি করতে দেয়া হবে না : ডা. জাহিদ
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই দুর্নীতি করতে দেয়া হবে না : ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরাহিমপুরের মাহমুদপুর শান্তির মোড় এলাকায় এক নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সেবা করার সুযোগ পাব। আর যদি আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে আপনাদের পাশে নিয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করে এলাকার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। এ দেশ আমাদের সবার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট বলেন, নদী শাসন, অবকাঠামো উন্নয়ন বলেন, সব কিছুর উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন তাহলে আমাদের দলের চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও এনজিও থেকে নেয়া ঋণ মওকুফ করে দেয়া হবে। কৃষকদেরকে স্বাবলম্বী হতে কৃষক কার্ডে দেয়া হবে। মায়েদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে। পরিবারে মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে।

তাছাড়া বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে থেকে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় সকল প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে।

প্রচার প্রচারণার অংশ হিসেবে তিনি ভবানীপুর মুন্সিপাড়া, মন্ডলপাড়া, মীরপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৩৬   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ