ধলেশ্বরীতে ইটবাহী ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন ১৩ শ্রমিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধলেশ্বরীতে ইটবাহী ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন ১৩ শ্রমিক
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



ধলেশ্বরীতে ইটবাহী ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন ১৩ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কেরাণীগঞ্জ থানার জাজিরা এলাকা থেকে ইট নিয়ে ট্রলারটি কুমিল্লার হোমনার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ১০টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি পৌঁছলে ট্রলারটি নদীর তীরবর্তী এলাকায় ডুবে যায়। এ সময় ট্রলারে ১৩ জন নারী ও পুরুষ শ্রমিক থাকলেও তারা সাঁতার কেটে তীরে উঠে যান। খবর পেয়ে বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, ট্রলারটি ডুবে যাওয়ার সময় ১৩ জন শ্রমিক দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে উঠে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ইট বহন করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:১১   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ