চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক

প্রথম পাতা » চট্টগ্রাম » চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক

কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, বিগত তিনটি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। সরকারের পক্ষ থেকে একটি অ্যাপস, ক্যামেরা ও ড্রোনের মত প্রযুক্তি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্রগুলোতে অবস্থান করবে। সারা দেশের চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ সদস্য মোতায়েন থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ নির্বাচনী মহড়া পরিদর্শন করেন কোস্ট গার্ড মহাপরিচালক।

মহাপরিচালক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোট কেন্দ্রে ২০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা কোনো আশঙ্কা করছি না।
আমাদের দৃঢ়বিশ্বাস, উপকূলীয় এলাকার ভোট কেন্দ্রগুলোতে যে অবস্থা বিরাজমান আছে, আমাদের উপস্থিতির মাধ্যমে জনগণের মাঝে যে আস্থা তৈরি হয়েছে। এতে উৎসবমুখর পরিবেশে আমরা ভোটগ্রহণ করাতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

জিয়াউল হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।

এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ কোস্ট গার্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড থেকে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম এলাকাসমূহে মোতায়েন থাকবে। ইতোমধ্যে এসব প্লাটুন স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদী বেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলসমূহের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৪০   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
আ.লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: পানিসম্পদ মন্ত্রী
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী আইনে দ্রুতই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী
দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী
দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ