মালয়েশিয়ায় জাহাজসহ ৮ বাংলাদেশি ক্রু আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় জাহাজসহ ৮ বাংলাদেশি ক্রু আটক
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



মালয়েশিয়ায় জাহাজসহ ৮ বাংলাদেশি ক্রু আটক

মালয়েশিয়ার জলসীমায় নৌ-চলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে একটি বিদেশি কার্গো জাহাজসহ আটজন বাংলাদেশি ক্রুকে আটক করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির মিরি উপকূলে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

মিরি মেরিটাইম জোনের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ খাইরোল আনোয়ার সাদ জানান, কুয়ালা বারাম এলাকা থেকে প্রায় ৩ দশমিক ৮ নটিক্যাল মাইল দূরে টহল দেয়ার সময় জাহাজটিকে আটক করা হয়। তদন্তে দেখা গেছে, জাহাজটিতে মোট ৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক এবং একজন চীনের নাগরিক।

প্রাথমিক তদন্তে জাহাজটির বিরুদ্ধে ‘মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স ১৯৫২’ ভঙ্গের একাধিক গুরুতর প্রমাণ পেয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে, জাহাজের বৈধ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) নথি দেখাতে ব্যর্থ হওয়া, অভ্যন্তরীণ নৌ-চলাচল লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা ও জরুরি জীবন রক্ষাকারী সরঞ্জাম এর মেয়াদ শেষ হয়ে যাওয়া।

আটকের পর রোববার দুপুর ২টার দিকে জাহাজ ও ক্রুদের মিরি উপকূলের নির্দিষ্ট নোঙর এলাকায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা মালয়েশীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।

মালয়েশিয়ার জলসীমায় অবৈধ কার্যক্রম দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ক্যাপ্টেন খাইরোল আনোয়ার জানান, যথাযথ আইন মেনেই প্রতিটি জাহাজকে চলাচল করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিতে তাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:০৮   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন বাহিনীর স্থল অভিযানের জন্য অপেক্ষা করছে ইরান, স্বাগত জানাতে প্রস্তুত
ব্রিটেন এখন ‘আরও শক্তিশালী ও ন্যায়সংগত’: স্টারমার
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখী মার্চে পুলিশের লাঠিপেটা
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
আধুনিক দাসত্ববিরোধী আইন আরও কঠোর করছে অস্ট্রেলিয়া
গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা
বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
টানা সপ্তম রাতে ইরানে মার্কিন হামলা, নিহত ৩
মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও
পর্তুগালের পার্লামেন্টে ‘বোরকা বিল’ পাস, প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ