লিভারপুলের মাঠে ম্যানসিটির রোমাঞ্চকর জয়

প্রথম পাতা » খেলাধুলা » লিভারপুলের মাঠে ম্যানসিটির রোমাঞ্চকর জয়
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



লিভারপুলের মাঠে ম্যানসিটির রোমাঞ্চকর জয়

চলতি মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যানসিটি। সবশেষ লিভারপুলের মাঠে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে সিটিজেনরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) অ্যানফিল্ডে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

এদিন প্রথমার্ধে ছন্দহারা লিভারপুল দ্বিতীয় হাফে বদলে যায়। ম্যাচের ৭৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে অলরেডদের এগিয়ে দেন সোবোসলাই। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির ফ্রি কিকে গোল করেন এই হাঙ্গেরির মিডফিল্ডার। বল হাওয়ায় বাঁক খেয়ে পোস্টে লেগে জালে জড়াল।

তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে ম্যাচ ঘুরে যায়। ৮৪তম মিনিটে বের্নার্ডো সিলভার দারুণ গোলে সমতায় ফেরে সিটি। হলান্ডের হেড পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে, স্লাইড ভলিতে অ্যালিসনকে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার।

আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে ম্যাথিউস নুনেসকে লিভারপুলের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি হলান্ড। চলতি মৌসুমে লিগে ২১তম গোল ছিল এটি তার।

শেষ দিকে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি লিভারপুল। ফলে হার নিয়ে ঘরের মাঠ ছাড়তে হয় স্লটের দলকে।

২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০১   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ