আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



আজকের রাশিফল

মেষ: যারা এখনো অবিবাহিত, তারা মনের মতো সঙ্গী পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। আপনি আজ খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা ৫, শুভ সময় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা।

বৃষ: জ্যোতিষ শাস্ত্র বলছে, আজ আপনি মানসিক অশান্তির মধ্যে থাকবেন। মিতব্যয়ী হলেও আজ বেশ কিছু খরচ হতে পারে। চাকরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। আজ আপনার শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ২, শুভ সময় ভোর ৪টা থেকে রাত ৮টা ১৫ পর্যন্ত।

মিথুন: আজ নতুন মানুষের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন হতে পারে। নিজেকে মূল্যায়নের মধ্য দিয়ে আপনি কর্মে উন্নতি করবেন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে আজ বিরত থাকুন। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ১৪, শুভ সময় বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা।

কর্কট: মনের মতো সঙ্গী খোঁজার জন্য আজ আপনার দিনটি শুভ। কাউকে ঠকানোর ইচ্ছে থাকলে আজ তাতে আপনি বিপদে পড়তে পারেন। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো কাটবে। আপনার আজ শুভ রং নীল, শুভ সংখ্যা ৩৬, শুভ সময় বেলা ১১টা ২০ থেকে দুপুর ৩টা।

সিংহ: জ্যোতিষ শাস্ত্রে আজ অজানা সূত্র থেকে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত জাতকদের দিনটি ভালো কাটবে না। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ১০, শুভ সময় বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

কন্যা: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৪, শুভ সময় ভোর ৪টা ০৫ থেকে রাত ৮টা ০৫ পর্যন্ত।

তুলা: আজ আপনার ভাগ্যে দেখা যাচ্ছে প্রিয়জনের সঙ্গে যদি কোনো ভালো প্ল্যান করে থাকেন, তবে তা ভেস্তে যেতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আজ। অর্থ পরিস্থিতির উন্নতি হবে। বাড়িতে বা কর্মক্ষেত্রে, নিজের ওপর বেশি চাপ দেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনার শুভ রং ক্রিম, শুভ সংখ্যা ১২, শুভ সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা।

বৃশ্চিক: কোনো দরিদ্রকে আজ সাহায্য করার সুযোগ পাবেন। বাবা, মা ও নিজের স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনার শুভ রং মেরুন, শুভ সংখ্যা ৯, শুভ সময় বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৩০ মিনিট।

ধনু: আজ আপনজনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও একটু মনোযোগী হতে হবে আপনাকে। ব্যবসায় বিনিয়োগ ও যেকোনো শুভ কাজের জন্য আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ২৫, শুভ সময় সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ১৫ মিনিট।

মকর: আজ সম্পর্ক নিয়ে প্রভূত জ্ঞান লাভ করবেন, যা ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে বেশ বড় ধরনের সাফল্যের যোগ রয়েছে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। শুভ রং লাল, শুভ সংখ্যা ৭, শুভ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

কুম্ভ: আজ কাজের জায়গায় বেশ ভালো কিছু প্রজেক্ট হাতে পাওয়ার সুযোগ রয়েছে আপনার। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন আজ। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। ত্বকের কোনো সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। দিনের শেষে চাকরির সুখবর আসবে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা ১১, শুভ সময় দুপুর ১টা ৩০ থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

মীন: মীন রাশির চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। পারিবারিক জীবনে সুখ থাকবে। পরিবারের সবার সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা ২৪, শুভ সময় সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১১   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড্রাইভিং লাইসেন্স-বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার সিদ্ধান্ত
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ