![]()
বহিঃশক্তির হুমকির মুখে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামি বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে বিশাল এক জনসমাবেশে এই আহ্বান জানান তিনি।
সমাবেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষেয়ে পেজেশকিয়ান বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে রাজি তার সরকার। তবে এ নিয়ে কোনো ধরনের অতিরিক্ত দাবি মেনে নেবে না তেহরান।
সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সামরিক সংঘাতের হুমকির প্রেক্ষিতে আজ বুধবার ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন করছে ইরান। দেশজুড়ে ১৪০০ শহরে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, ইসলামি বিপ্লব বার্ষিকী উপলক্ষে সরকারের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য রাজধানী তেহরানের আজাদি স্কয়ারের সমাবেশে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। এই সমাবেশে ভাষণ দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ভাষণে জাতীয় ঐক্য ও সংহতির ডাক দিয়ে তিনি বলেন, ‘আমাদের জাতির বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছি..’। তিনি আরও বলেন, ইরানি জনগণের শক্তি ও ঐক্য শত্রুদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের জন্ম দেয়। আমাদের এভাবেই একে অপরের পাশাপাশি থাকা উচিত।’
পারমাণবিক আলোচনার বিষয়ে তিনি বলেন, ইরান ‘পারমাণবিক অস্ত্র চাই না’ এবং ‘এ বিষয়ে যেকোনো ধরণের যাচাইয়ে প্রস্তুত’। তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তৈরি ‘অবিশ্বাসের উঁচু প্রাচীর’ ‘এই আলোচনাগুলোকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে দেয় না’।
বাংলাদেশ সময়: ১৭:১৪:০৭ ৯ বার পঠিত