বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় গুলি-ককটেলসহ আটক ১

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় গুলি-ককটেলসহ আটক ১
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



সাতক্ষীরায় গুলি-ককটেলসহ আটক ১

সাতক্ষীরায় পিস্তলের গুলি, ককটেল, মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম আবু মুসা (৩২)। তিনি শহরের রসূলপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার আলীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশ বাগানে অভিযান পরিচালন করা হয়। এ সময় আবু মুসা নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তিকে জব্দ তালিকাসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২৫   ১০ বার পঠিত