মাদারগঞ্জে ভোট কেনার সময় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আটক, এক মাসের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে ভোট কেনার সময় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আটক, এক মাসের কারাদণ্ড
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



মাদারগঞ্জে ভোট কেনার সময় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আটক, এক মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র তিন কর্মীকে ভোট কেনার অভিযোগে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর ইসলাম (৪৫) জহুরুল ইসলাম (৫০) মেহেদী হাসান (৩০)। তারা সকলেই মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে ওই তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাঁরা ধাওয়া করে চরগোলাবাড়ী এলাকা থেকে তিনজনকে আটক করেন। পরে তাঁদের কয়ড়া বাজারে নিয়ে গিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন। তিনি অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক তিনজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগটি হাতেনাতে প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই দণ্ডাদেশ প্রদান করেছেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫৫   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ