ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৪ অক্টোবর ২০২৬,রবিবার। ১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

২৩ – বিদ্রোহীরা চীনা রাজধানী চাংআন লুট করে কৃষক বিদ্রোহ-এর সময়।
১২০৯ – অটো চতুর্থ পোপ তৃতীয় ইনোসেন্টের দ্বারা পবিত্র রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
১৩০২ – বাইজেন্টাইন-ভেনিসীয় যুদ্ধ সমাপ্ত হয়।
১৩৩৭ – খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন (৭৫৮ হিজরী)।
১৩৬৩ – পোইয়াং হ্রদের যুদ্ধ: ইতিহাসের অন্যতম বৃহৎ নৌযুদ্ধে জু ইউয়ানচাং-এর বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বী চেন ইউলিয়াং-কে পরাজিত করে।
১৫১১ – ফ্রান্সের বিরুদ্ধে আরাগন, পোপীয় রাজ্য ও ভেনিস-এর পবিত্র লীগ গঠিত হয়।
১৫৩৫ – ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
১৫৮২ – পোপ ত্রয়োদশ গ্রেগরির দ্বারা গ্রেগরীয় বর্ষপঞ্জি প্রবর্তিত হয়।
১৫৯৭ – গভর্নর গঞ্জালো মেন্দেজ দে কানসো বর্তমান মার্কিন অঙ্গরাজ্য জর্জিয়া-তে তার শাসনের বিরুদ্ধে স্থানীয় বিদ্রোহ দমন শুরু করেন।
১৬০২ – আশি বছরের যুদ্ধ ও ইঙ্গ-স্পেনীয় যুদ্ধ: ইংলিশ চ্যানেলে ন্যারো সীজের যুদ্ধে স্পেনীয় গ্যালি বহর ইংরেজ ও ওলন্দাজ গ্যালিয়ন দ্বারা পরাজিত হয়।
১৬৩৬ – ত্রিশ বছরের যুদ্ধ: সুইডিশ সেনাবাহিনী ভিটস্টকের যুদ্ধে স্যাক্সনি ও পবিত্র রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীকে পরাজিত করে।
১৬৯৩ – নয় বছরের যুদ্ধ: মারসাগলিয়ার যুদ্ধে পিডমন্টীয় সৈন্যরা ফরাসি বাহিনীর কাছে পরাজিত হয়।
১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: জার্মানটাউনের যুদ্ধে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বাধীন বাহিনী উইলিয়াম হাও-এর নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী দ্বারা প্রতিহত হয়।
১৭৯৫ – নেপোলিয়ন জাতীয় সম্মেলনকে হুমকি দেওয়া প্রতি-বিপ্লবী দাঙ্গাকারীদের দমন করে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
১৮১৩ – লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮২৪ – মেক্সিকো একটি নতুন সংবিধান গ্রহণ করে এবং একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৮৩০ – বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৩ – উসমানীয় সাম্রাজ্য রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।
১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধ: করিন্থের দ্বিতীয় যুদ্ধ ইউনিয়নের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়, যেখানে জেনারেল উইলিয়াম রোজক্রান্স করিন্থের গুরুত্বপূর্ণ রেল জংশনকে কনফেডারেট জেনারেল আর্ল ভ্যান ডর্ন-এর বাহিনীর হাত থেকে রক্ষা করেন।
১৮৭৬ – টেক্সাসের কৃষি ও যন্ত্রকৌশল কলেজ টেক্সাসের প্রথম সরকারি কলেজ হিসেবে চালু হয়।
১৮৮৩ – ওরিয়েন্ট এক্সপ্রেসের প্রথম যাত্রা অনুষ্ঠিত হয়।
১৮৮৩ – স্কটল্যান্ডের গ্লাসগোতে বয়েজ ব্রিগেডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
১৮৮৭ – কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
১৮৯৫ – হোরেস রলিন্স প্রথম ইউ.এস. ওপেন পুরুষ গল্‌ফ চ্যাম্পিয়নশিপ জয় করেন।
১৯১১ – সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধ: ফ্ল্যান্ডার্সে ব্রিটিশ ও জার্মান সেনাবাহিনীর মধ্যে ব্রুডসাইন্ডের যুদ্ধ সংঘটিত হয়।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: নিউ জার্সিতে একটি শেল লোডিং প্ল্যান্টে বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয় এবং কারখানাটি ধ্বংস হয়।
১৯২০ – সোফি মান্নেরহাইমের উদ্যোগে ফিনীয় বেসরকারি সংস্থা মান্নেরহাইম লীগ ফর চাইল্ড ওয়েলফেয়ার প্রতিষ্ঠিত হয়।
১৯২৫ – মহান সিরীয় বিদ্রোহ: ফাওজি আল-কাওকজির নেতৃত্বে বিদ্রোহীরা ফরাসি ম্যান্ডেটের অধীন সিরিয়া থেকে হামা দখল করে।
১৯২৫ – ফিনীয় টর্পেডো নৌকা এস২ বথনিয়া উপসাগরে পোরির কাছে প্রবল ঝড়ে ৫৩ জন নাবিকসহ ডুবে যায়।
১৯২৭ – গুটজন বরগ্লাম মাউন্ট রাশমোর খোদাইয়ের কাজ শুরু করেন।
১৯৩৬ – মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন ফ্যাসিবাদ-বিরোধী সংগঠনের মধ্যে কেবল স্ট্রিটের যুদ্ধ সংঘটিত হয়।
১৯৪১ – নরম্যান রকওয়েলের উইলি গিলিস চরিত্রটি দ্য স্যাটারডে ইভনিং পোস্টের প্রচ্ছদে প্রথম প্রকাশিত হয়।
১৯৫৭ – সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
১৯৫৮ – আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।
১৯৫৮ – বর্তমান ফ্রান্সের সংবিধান গৃহীত হয়।
১৯৫৯ – সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
১৯৬০ – ইস্টার্ন এয়ার লাইন্স ফ্লাইট ৩৭৫ বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে ৭২ জনের মধ্যে ৬২ জন নিহত হন।
১৯৬৩ – জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।
১৯৬৩ – ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী।
১৯৬৫ – পোপ ষষ্ঠ পল আমেরিকায় প্রথম পোপীয় সফর শুরু করেন।
১৯৬৬ – লেসোথো ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬৭ – ব্রুনাইয়ের ওমর আলী সাইফুদ্দিন তৃতীয় তার পুত্রের পক্ষে সিংহাসন ত্যাগ করেন।
১৯৭৯ – যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
১৯৮৩ – রিচার্ড নোবল নেভাডার ব্ল্যাক রক মরুভূমিতে ঘণ্টায় ৬৩৩.৪৬৮ মাইল বেগে নতুন স্থল গতির রেকর্ড স্থাপন করেন।
১৯৮৫ – ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ – আন্টার্কটিক চুক্তির পরিবেশ সুরক্ষা সংক্রান্ত প্রোটোকল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৯২ – ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।
১৯৯২ – রোম সাধারণ শান্তি চুক্তি মোজাম্বিকে ১৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়।
১৯৯২ – এল আল ফ্লাইট ১৮৬২ আমস্টারডামে দুটি অ্যাপার্টমেন্ট ভবনে বিধ্বস্ত হয়, এতে মাটিতে থাকা ৩৯ জনসহ ৪৩ জন নিহত হয়।
১৯৯৩ – মোগাদিশুর যুদ্ধ সংঘটিত হয়, এতে ১৮ জন মার্কিন বিশেষ বাহিনী, দুইজন জাতিসংঘ শান্তিরক্ষী এবং কমপক্ষে ৬০০ সোমালি মিলিশিয়া ও বেসামরিক নাগরিক নিহত হয়।
১৯৯৩ – রাশিয়ার সাংবিধানিক সংকটের সময় ট্যাংক রুশ সংসদে গোলাবর্ষণ করে, যখন রাষ্ট্রপতি ইয়েলৎসিনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা বাইরে সমাবেশ করে।
১৯৯৭ – উত্তর ক্যারোলাইনায় মার্কিন ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম নগদ অর্থ ডাকাতি সংঘটিত হয়।
২০০১ – সাইবেরিয়া এয়ারলাইন্স ফ্লাইট ১৮১২ একটি বিপথগামী ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়, এতে ৭৮ জন নিহত হয়।
২০০২ – নেপালের রাজা জ্ঞানেন্দ্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।
২০০৩ – ইসরায়েলে ম্যাক্সিম রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় ২১ জন ইসরায়েলি নিহত হয়।
২০০৪ – স্পেসশিপওয়ান বেসরকারি মহাকাশযাত্রার জন্য আনসারি এক্স প্রাইজ জয় করে।
২০০৬ – উইকিলিকস চালু করা হয়।
২০১০ – হাঙ্গেরিতে আজকা অ্যালুমিনা কারখানা দুর্ঘটনায় দশ লক্ষ ঘনমিটার তরল অ্যালুমিনা কাদা ছড়িয়ে পড়ে, এতে নয়জন নিহত, ১২২ জন আহত হয় এবং দুটি প্রধান নদী মারাত্মকভাবে দূষিত হয়।
২০১৭ – নাইজারের টোঙ্গো টোঙ্গো গ্রামের বাইরে মার্কিন-নাইজেরীয় যৌথ বিশেষ বাহিনী ইসলামিক স্টেটের জঙ্গিদের অতর্কিত হামলার শিকার হয়।

জন্ম

১২৮১ - ফ্রান্সের দশম লুই, ফ্রান্সের রাজা।
১৭২০ - জোভান্নি পিরানেসি, ইতালীয় খোদাইকার ও ভাস্কর।
১৭৯৩ - চার্লস পিয়ারসন, ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ।
১৮৩২ - উইলিয়াম গ্রিগস, ক্রোমোলিথোগ্রাফির প্রক্রিয়ার ইংরেজ উদ্ভাবক।
১৮৫৭ - শ্যামজী কৃষ্ণ বর্মা, ভারতীয় বিপ্লবী, লণ্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৩০)
১৮৬১ - ফ্রেডরিক রেমিংটন, চিত্রশিল্পী।
১৮৭৭ - রেজর স্মিথ, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৪৬)
১৮৮৩ - অধ্যাপক পঞ্চানন নিয়োগী প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী।(মৃ.০৫/০৬/১৯৫০)[১]
১৮৯৫ - বাস্টার কিটন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। (মৃ. ১৯৬৬)
১৮৯৭ - আলবার্ট বিটজিয়াম, সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।
১৯০১ - সৌম্যেন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ। (মৃ.১৯৭৪)
১৯০৩ - জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ। (মৃ. ১৯৯৫)
১৯০৬ - নির্মলচন্দ্র লাহিড়ী, খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচার্য ও পঞ্জিকা-সংস্কারক। (মৃ.০৩/০১/১৯৮০)
১৯১১ - রেজ পার্কস, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৭৭)
১৯১৬ - ভিতালি গিঞ্জবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
১৯১৮ - কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।
১৯১৯ - মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি।(মৃ.২৮/০৮/২০০০)
১৯২০ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০০৯)
১৯২৩ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। (মৃ. ২০০৮)
১৯২৫ - রোকেয়া রহমান কবির, বাংলাদেশী নারী উন্নয়ন কর্মী ও শিক্ষাবিদ। (মৃ. ২০০০)
১৯৩১ - সন্ধ্যা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা।(মৃ.১৫/০২/২০২২)
১৯৩১ - ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০১১)
১৯৩৬ - ডেভিড পিদি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৮)
১৯৩৮ - কার্ট ভ্যুট্রিখ, নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।
১৯৪৬ - সুজান সার‍্যান্ডন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।
১৯৫৬ - ক্রিস্টফ ভালৎজ, অস্ট্রীয় অভিনেতা।
১৯৫৭ - রফিকুল আলম, বাংলাদেশি ক্রিকেটার।
১৯৬৫ - ইউজিন কাসপারস্কি, রুশ গাণিতিক প্রকৌশলী ও তথ্য বিশেষজ্ঞ।
১৯৬৭
জাহিদ হাসান, বাংলাদেশি অভিনেতা ৷
লিয়েভ শ্রাইবার, আমেরিকান অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার।
১৯৭৯ - স্টিফান বুথ, ইংরেজ অভিনেতা ও গায়ক।
১৯৮০ - পাওলি দাম, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৮৮ - ক্রিস জর্দান, ইংরেজ ক্রিকেটার।
১৯৮৯ - ডাকোটা জনসন, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
১৯৯৩
আকিলা ধনঞ্জয়, শ্রীলঙ্কান ক্রিকেটার।
ওয়েলিংটন মাসাকাদজা, জিম্বাবুয়ের ক্রিকেটার।
১৯৯৪ - এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৯৭ - ঋষভ পন্ত, ভারতীয় ক্রিকেটার।
১৯৯৮ - শাদাব খান, পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু

১৬৬৯ - রেমব্রন্ট ফান রেইন, হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী। (জ. ১৬০৬)
১৯৪৭ - মাক্স প্লাংক, জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। (জ.২৩/০৪/১৮৫৮)
১৯৬২ - প্যাটসি হেনড্রেন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৮৯)
১৯৬৯ - নাটালিনো অট্টও, ইতালীয় গায়ক ও অভিনেতা।
১৯৬৯ - ভাইবার্ট উইট, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৯০২)
১৯৭৪ - আবুল হাশিম, চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯৭৮ - নেপাল নাগ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী, স্বদেশী এবং কমিউনিস্ট(জ.১৯০৯)
২০০০ - মাইকেল স্মিথ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ।
২০১২ - দেফনি স্লেটার, ইংরেজ অভিনেত্রী।
২০১৩ - ভো নগুয়েন গিয়াপ, ভিয়েতনামী রাজনীতিবিদ এবং ভিয়েতনাম গণফৌজের জেনারেল। (জ. ১৯১১)
২০১৯ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল। (জ. ১৯৩৫)

ছুটি ও অন্যান্য

বিশ্ব প্রাণী দিবস৷
৪-১০ অক্টোবর: বিশ্ব মহাকাশ সপ্তাহ

বাংলাদেশ সময়: ০:১৩:০০   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ