বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ

দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাতের গণনা শেষে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক এগিয়ে থাকার তথ্য পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৩৪ ভোট।

এ হিসাবে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে তিন হাজারেরও বেশি। ফলে প্রাথমিকভাবে ধানের শীষ প্রতীক সুবিধাজনক অবস্থানে রয়েছে।

তবে চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। কারণ এখনো প্রায় ৩ হাজার ৮০০টি পোস্টাল ভোটের গণনা বাকি রয়েছে।
এগুলোর ফল যুক্ত হওয়ার পরই আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৩০:৪৪   ৮০ বার পঠিত