বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়া-৬ আসনে এক লাখ ৬১ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়া-৬ আসনে এক লাখ ৬১ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী তারেক রহমান
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



বগুড়া-৬ আসনে এক লাখ ৬১ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী তারেক রহমান

বগুড়া-৬ সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৪৯ টি আসনের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৭৩ হাজার ১৮০ ভোট। একটি কেন্দ্রের ফলাফল এখনও আসেনি। তবে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াজেদ৷

এদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৫০ টি কেন্দ্রতেই জয় পেয়েছেন ৷ বগুড়ার মানুষ তার ঘরের সন্তানকে উজাড় করে ভালোবাসা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫০   ৭৪ বার পঠিত